শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শহীদ ওয়াসিমের নামে উদ্বোধন হচ্ছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ১২:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি: 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে উদ্বোধন হচ্ছে নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে টোল আদায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম। তার সম্মানে এই নামকরণ করা হয়েছে। ১৬ জুলাই আন্দোলনে উত্তাল হয়ে উঠে বন্দর নগরী চট্টগ্রাম। সন্ত্রাসীদের গুলিতে মুরাদপুরে সেদিন তিন তিনটি প্রাণ ঝরে পড়ে। স্বৈরাচার হাসিনার দোসর ছাত্রলীগ-যুবলীগের গুলিতে ওইদিন শহীদ হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরাম।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সুত্রে জানা যায়  উদ্বোধনের পর টোল প্রদানের মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন জনসাধারণ। বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল করলেও কোনো টোল দিতে হয় না। শুরুতে এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে চারটি টোলের বুথ থাকবে। ধীরে ধীরে নগরীর লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ১০টি টোলবুথ বসানো হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মানহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পোরশায় ভি জি এফ কার্ড ধারীদের মাঝে চাউল বিতরণ

চলমান সেমিস্টার থেকে শাবিপ্রবির সেমিস্টার ও ক্রেডিট ফি কমছে

শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে তোয়াহা, জুয়েল, সুজন

পাবিপ্রবিতে শাড়ি-পাঞ্জাবি (শা-পা) ডে উৎযাপন

যেরকম কাটছে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মাহে রমজান

খানসামায় ইঁদুর নিধন অভিযান এবং বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

কুবিতে আয়োজিত অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-র ফাইনাল ১০ মে

প্রবাসীর ঘরে চুরি, লোক জানাজানিতে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি

রাবিতে বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন