শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে ফুটবল টুর্নামেন্ট দেখতে জনতার ঢল

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ৬:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল রাউন্ডের প্রথম খেলা। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে রায়গঞ্জ ফুটবল একাদশ ও ভিতরবন্দ ফুটবল একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।

বিএনপি ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার সভাপতি জনাব বেলাল হোসেন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি জনাব সামসুজ্জামান হাসু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান,কৃষকদল ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি জনাব হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক জনাব মমিনুল ইসলাম মমিন,সাবেক ছাত্রদল ও  যুবদল নেতা গোলাম মর্তুজা বকুল,যুবদল নেতা জনাব আরিফুল ইসলাম আরিফ,যুবদল নেতা জনাব আলতাব হোসেন,ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার ত্যাগী নেতা মজিবুল হক ব্যাপারী প্রমুখ।বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করতে উপস্থিত হন।

প্রধান অতিথি জনাব সামসুজ্জামান হাসু বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় এমন ইতিবাচক উদ্যোগের পাশে আছি। তবে, বর্তমান ফ্যাসিস্ট সরকার জনগণের অধিকার হরণ করে চলেছে। শেখ হাসিনা এখন এক কাপড়ে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন।”

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

উল্লেখ্য, স্থানীয় যুবসমাজের মাঝে ক্রীড়া চেতনা বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

১৮ বছর পর চট্টগ্রামের প্যারেডে অনুষ্ঠিত হবে তাফসির মাহফিল:

কুবিতে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে শিক্ষার্থীদের পাঁচ দাবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

হাবিপ্রবিতে রূপালী ব্যাংকের ঋণের সুদ হার বৃদ্ধি সহ নানাবিধ অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

উপ-উপচার্যের সাথে নোবিপ্রবিসাসের মতবিনিময় সভা

পাহাড়ে এখন সম্ভাবনাময় কৃষি পন্য হচ্ছে মসলা জাতীয় ফসলের চাষ

আজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যবিপ্রবি উপাচার্য

রুপগন্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ইবির বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির সভাপতি আঁখি, সম্পাদক আইভি