শুক্রবার, 10 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শাহ আমানত সেতুতে টোল আদায় বন্ধ চায় কর্ণফুলী লিগ্যাল এইড কমিটি

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ - ৪:১৩ অপরাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু পারাপারে যানবাহন থেকে টোল আদায় বন্ধে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন জানান বিএনপি’র লিগ্যাল এইড কমিটি কর্ণফুলী উপজেলা শাখা।
কমিটির আহ্বায়ক এডভোকেট এস এম ফোরকান ও সদস্য সচিব এডভোকেট গোলাম মোর্শেদ এ সংক্রান্ত আবেদন সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের হাতে হস্তান্তর করেন।
আবেদনে উল্লেখ করা হয়, দিন দিন চট্টগ্রাম মহানগরে জনসংখ্যা বাড়ছে। সেই তুলনায় স্বল্পআয়ের মানুষের বাসস্থান অপ্রতুল। শহরে অস্বাভাবিক হারে বাসা ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখানে ভূমিস্বল্পতার কারণে কর্ণফুলী, পটিয়া, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ উপজেলায় স্বল্পআয়ের মানুষের জন্য পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলা জরুরি। কিন্তু কর্ণফুলী শাহ আমানত সেতু পারাপারে টোল আরোপ থাকায় দক্ষিণ জেলায় বসবাসরত জনসাধারণের যাতায়াত খরচ বেড়েছে।
আবেদনে বলা হয়, কর্ণফুলী উপজেলার বাসিন্দাদের পড়ালেখা, পেশাগত ও পারিবারিক কাজে দৈনিক একাধিকবার চট্টগ্রাম শহরে যাতায়াত করার ক্ষেত্রে শাহ আমানত সেতু পারাপারে আরোপিত টোলের কারণে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হয়। একইভাবে শাহ আমানত সেতুর ওপর আরোপিত টোলের কারণে কর্ণফুলী উপজেলার বাসিন্দারা ব্যক্তিগত গাড়ি ব্যবহারে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
আবেদনে আরও বলা হয়, এছাড়া সেতু পারাপারে টোল আদায় বন্ধ করা হলে চট্টগ্রাম দক্ষিণ জেলায় লোকজনের বাসযোগ্য আবাসিক এলাকা গড়ে তোলার মাধ্যমে চট্টগ্রাম সিটির নিম্ন-মধ্যবিত্ত ও স্বল্পআয়ের লোকজনের আবাসিক সংকট নিরসন করা সহজ হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
ভোক্তা অধিকার

মাইনীমুখ বাজারে ভোক্তা অধিকার আইন ২০০৯ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট

আন্দোলন প্রত্যাহার ঘোষণা করলেন পবিপ্রবি শিক্ষার্থীরা

১৩ এপ্রিল সকালে মুক্তি পাচ্ছেন না.ঞ্জের ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান

সাংবাদিক পরিচয়ে জাল টাকার ব্যবসা, জনতার হাতে আটক

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ, সোয়াইদ সরদার সুপ্তর কল রেকর্ড ফাঁস

গবেষণা ও উদ্ভাবনে স্কলারশিপ বৃদ্ধির দাবি, প্রধান উপদেষ্টা বরাবর রাবি অধ্যাপকের খোলা চিঠি

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮দফা দাবির বিপরীতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

ফুলবাড়ীতে পরিবেশ রক্ষায় ইটভাটার বিরুদ্ধে অভিযান

মোসাদের সঙ্গে সম্পৃক্ত ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান

ছাত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় বাকৃবির ইফতার মাহফিল অনুষ্ঠিত