সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সিসিএস শাখার নতুন কমিটি গঠন

প্রতিবেদক
MD JAKIR HOSSAIN
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ১১:৩৪ পূর্বাহ্ন

ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করা সংগঠন ‘কনশাস কনজ্যুমার সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা ‘কনশাস ইয়ুথ ফর সোসাইটি’ (সিআইএস)-এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) কৃষি অর্থনীতি বিভাগের ছাত্র কাজী নাফিজ সোয়াদকে সভাপতি এবং কৃষি অনুষদের ছাত্র ওয়ালিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৩০ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।

নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন রিজওয়ান সাদি, সহ-সাধারণ সম্পাদক তওহীদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক মেহেরাজ রহমান, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান মৃধা এবং দপ্তর সম্পাদক তাওসিফ রাইয়ান। মিডিয়া সম্পাদক তানভীর আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তানজিনা মারিয়া, আইন সম্পাদক নাঈম আহমেদ এবং গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুর রহমান।

প্রসঙ্গত, সিসিএস ২০১৩ সাল থেকে ভোক্তা অধিকার রক্ষায় কাজ করছে। দেশের ৬১ টি জেলার ৩৩৫ টি থানা ও ৫১ টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কার্যক্রম রয়েছে এবং প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবক সংগঠনটির সাথে যুক্ত।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আজ থেকে শুরু হলো পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল আন্ত: ডির্পাটমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট

ঢাকসু গঠনতন্ত্র সংস্কারে ছাত্রদলকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ শিবিরের

নাগেশ্বরীতে চর মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে ইরান’: যুদ্ধবিরতির পর দাবি তেহরানের

রাবিতে সরস্বতী পূজার ব্যানার ছেঁড়ায় ছাত্রদলের নিন্দা

নড়াইলে একশত বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

পিসিবিকে বিদায় বললেন ইউসুফ

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে বঞ্চিত হওয়ায় রাবির ডিভিএম বিভাগে তালা

উলিপুর গুনাইগাছ ভূমি অফিসে কর্মকর্তা না থাকায়, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তির বাড়িসহ আ.লীগ অফিসে ভাঙচুর-আগুন