সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিদ্ধিরগঞ্জ আদমজী-শিমরাইল সড়কে ট্রাক চাপায় ২ যুবক নিহত

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ৭:০৪ অপরাহ্ন

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় আদমজী-শিমরাইল সড়কে আদমজী ইপিজেডের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক’সহ (কুষ্টিয়া ট ১১-১২৫৮) চালক আনোয়ার হোসেন (৫৩)’কে আটক করেছে পুলিশ। সে কুষ্টিয়ার বটতলী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে। 

 

নিহতরা হলো ভোলার চরফ্যাশন থানাধীন উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২) ও শেরপুরের ঝিনাইগাজী থানাধীন ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)। তারা উভয়েই মিজমিজি মজিববাগ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।

শুভ স্থানীয় আনন্দ ক্যাবল নামে একটি ব্রডব্যান্ড (ইন্টারনেট) প্রতিষ্ঠানে চাকুরী করতো। 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলযোগে শুভ, ইমন ও রবিন নামে তিন যুবক ইপিজেডের সামনে দিয়ে আদমজীর দিকে যাচ্ছিল। এসময় একটি ব্যাটারি চালিত (থ্রি-হুইলার) অটোরিক্সাকে ওভারটে করতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে শুভ ও ইমন ঘটাস্থলেই নিহত হয়। তবে রবিন ভাগ্যক্রমে বেঁচে যায়।

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় ট্রাক’সহ চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু ২১ মে

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া ০৩ বন্ধুর মরদেহ উদ্ধার

নড়াইল শহরাংশের চার লেন জাতীয় মহাসড়ক প্রশস্তকরণের কাজ থমকে

মাভাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীদের সেবায় এগিয়ে এলো শিবির, ছাত্রদল, বাগছাস ও বৈছাআ

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিকেএসপি কাপ টেবিল-টেনিস টুর্নামেন্ট-২০২৫ এ রানার্সআপ যবিপ্রবি

ফখরুলের প্রতিবাদ/ তাড়াহুড়ো করে দুটি আইন পাস করাতে চাচ্ছে সরকার

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেল বেটার লিভিং ফাউন্ডেশন

ববি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জাহিদ-রবিউল

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ কারবারি আটক