মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে নানা আয়োজনে খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ৬:৪৭ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে খুলনা জেলা অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) ৩০৩ নম্বর কক্ষে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

 

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, “যবিপ্রবিতে আমার শহরের সবাইকে একত্রিত করতে পেরে আমি খুবই আনন্দিত। জন্মস্থানের প্রতি সবার একটা দায়বদ্ধতা থাকে। সেক্ষেত্রে খুলনা জেলা থেকে আগত সকল ছাত্রছাত্রীকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে খুলনা জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরীন নিগার। তিনি বলেন, “অনেকদিন পর সবাই একত্রিত হতে পেরে খুব ভালো লাগছে। আমরা চাই এই সংগঠনটিকে একটি কাঠামোর মধ্যে আনতে। পাশাপাশি, সংগঠনের সাফল্য কামনা করছি এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।”

 

এ সময় খুলনা জেলার বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

পোরশায় লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

বাঘেরির মৃত্যুর পর ইরানের সেনাপ্রধান হলেন আমির হাতেমি

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শেকৃবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদ উদ্ধার

ইসরায়েলকে ফিলিস্তিন ছাড়ার আল্টিমেটাম দিল ইরান

পবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবিতে রোভারদের পিআরএস কর্মশালা ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড

নড়াইলে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার