বৃহস্পতিবার, 23 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ - ৭:০৯ অপরাহ্ন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের পরিচালিত ক্লাব ডি-এইড এর উদ্যোগে প্রায় শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, “রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বরাবরই শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের জন্য বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায়, এই কর্মসূচি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত।”
অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ বলেন,
“শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট তুলে ধরে শিক্ষার্থীদের মানবিক কার্যক্রমে আরও যুক্ত হওয়ার আহ্বান জানান এবং শীতবস্ত্র গ্রহণকারী পরিবারের কাছ থেকে শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, স্থানীয় প্রতিনিধি মো. জয়নাল আবেদীন ও পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেফাউর রহমান।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই উদ্যোগের প্রশংসা করেন এবং মানবিক সহায়তার ক্ষেত্রে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে আশা ব্যক্ত করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ

ময়মনসিংহ ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

যশোর ডাকঘরে সহকারী পোস্টমাস্টারের নারী কেলেঙ্কারিসহ অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে খুন 

মাধবপুরে একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

ত্রয়োদশ সংসদ নির্বাচন : ২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপির টিকিটের জন্য লড়বেন পাঁচজন

৩ নং রাজানগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশিকুল ইসলামের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন