শুক্রবার, 24 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিংয়ে শীর্ষে যবিপ্রবি

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ - ১০:১৫ অপরাহ্ন

যুক্তরাজ্য ভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং ২০২৫’ এর ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্যাল সায়েন্স উভয় বিষয়েই দেশের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে।

বুধবার (২২ জানুয়ারি) টাইমস হায়ার এডুকেশন’র ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে।

প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘ইঞ্জিনিয়ারিং’ এবং ‘ফিজিক্যাল সায়েন্স’ উভয় বিষয়েই প্রথম স্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে ৬০১ থেকে ৮০০ তম স্থান অর্জন করেছে যবিপ্রবি। র‍্যাঙ্কিংয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৬০১ থেকে ৮০০ এর মধ্যে থাকা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে ফিজিক্যাল সায়েন্স বিষয়ে ৬০১ থেকে ৮০০ অবস্থানের মধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত ইঞ্জিনিয়ারিং র‍্যাঙ্কিং তালিকাটি প্রতিষ্ঠানের জেনারেল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই পাঁচটি প্রধান ডিসিপ্লিনের উপর ভিত্তি করে দেওয়া হয়। এবছর ৯৭ টি দেশের ১৪৮৮ টি প্রতিষ্ঠানের ১৮ টি পারফর্মেন্স সূচকের উপরে ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়।

অপরদিকে লাইফ সায়েন্স র‍্যাঙ্কিং তালিকাটি প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ব, পরিবেশবিদ্যা, পৃথিবী ও সমুদ্রবিজ্ঞান ডিসিপ্লিনের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

অসাবধনাতায় চলে গেল শিশুর জীবন

সড়ক দুর্ঘটনায় নিভে গেলো ডিআইইউ শিক্ষার্থী তামান্নার জীবন

নড়াইলে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ জেলা পুলিশের

জবিস্থ কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে ইমরান ও হাসান

ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ইঙ্গিত ইরানের

ইবিতে “জুলাই অভ্যুত্থানের” ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা

শীতের প্রকোপ: কুড়িগ্রামে অসহায় কৃষক সমাজ

পোষাপ্রাণির স্বাস্থ্যসেবায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা- বাকৃবির অধ্যাপক

জাবিপ্রবিতে নতুন লোগো উন্মোচিত, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীকে স্থানীয় ব্যক্তির মারধর, শিক্ষার্থীদের বিক্ষোভ