মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বাস্থ্যসেবার উন্নয়নে এ্যাম্বুলেন্স প্রদান

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ৮:১১ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার যোগাযোগ সমস্যায় সংকুল পূর্বাঞ্চলে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কচাকাটা থানায় একটি এ্যাম্বুলেন্স উপহার হিসেবে প্রদান করা হয়েছে। আজ ২৮ জানুয়ারি বিকেল ৫টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা এই এ্যাম্বুলেন্সটি প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার জনাব মো. মাহমুদুল হাসান, এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান পলাশ।

বক্তারা তাদের বক্তব্যে জানান, নাগেশ্বরী উপজেলার পূর্ব অংশে নদী দ্বারা বিচ্ছিন্ন এলাকা হওয়ায় স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছিল। এই এ্যাম্বুলেন্স প্রদান এলাকার স্বাস্থ্য সেবা উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

বক্তারা আরও উল্লেখ করেন, এই উদ্যোগটি জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জরুরি মুহূর্তে সময়মতো সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

কচাকাটা থানার অধীনস্থ জনগণ এ উদ্যোগের জন্য জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ববি ছাত্রদলের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন সফল করার লক্ষ্যে দুর্গাপুর উপজেলার প্রচার মিছিল ও পথ সমাবেশ 

কুয়েট ভিসির পদত্যাগ দাবি মাভাবিপ্রবিতে বিক্ষোভে উত্তাল পরিবেশ

হবিগঞ্জ বিজিবির অভিযানে ১১ লাখ টাকার মালামাল ও যানবাহন আটক

চট্টগ্রাম কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী

পবিপ্রবির বাসে নারী শিক্ষার্থীর সঙ্গে কর্মকর্তাদের অসদাচরণ, বিতর্কিত ‘বিশেষ বাস সার্ভিস’

এল নিনোর ছোবলে হুমকিতে কৃষি

ফ্যাসিস্ট সরকারের অধীনে সকল অবৈধ নিয়োগ বাতিলসহ ৯ দফা দাবি প্রস্তাবনা ইবি শাখা ছাত্রদলের

চুরির টাকা উদ্ধার করলো পুলিশ

আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনা: বাকৃবির ৪৩ শিক্ষক পেল প্রণোদনা