সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:১৪ অপরাহ্ন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। আজ ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের থানা গেট সংলগ্ন সবুজ চত্বরে এই পূজা উদযাপন করা হয়। এছাড়াও ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানর আয়োজন করেন তারা।

নানা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সকালে প্রতিমা স্থাপনের মাধ্যমে পূজা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। ধর্মীয় রীতি অনুযায়ী, প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী ও শক্তির আধার হিসেবে শ্বেতশুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর আরাধনা ও পূজা-অর্চণা করেন। 

এসময় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস বাবাজী, বিশেষ আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গৌতম চন্দ্র দাস, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন। সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন ও প্রেস মিডিয়ার সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের প্রারম্ভ মুহূর্তে অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় এবং স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন শিক্ষার্থীদের মাঝে সরস্বতী পূজার মাহাত্ম্য তুলে ধরেন। তিনি বলেন পালন করতে যেমন সম্পদের প্রয়োজন, কোনো কিছু ধ্বংস করতে যেমন শক্তির প্রয়োজন তেমনই কোনো কিছু সৃষ্টি করতে হলে বুদ্ধির প্রয়োজন। আর সেই বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী ও শক্তির আধার মাতা সরস্বতী। পরিশেষে তিনি সকলের মঙ্গল কামনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্য মনে করি। আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যে ধর্মেরই হোক না কেন প্রত্যেকেই তার নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে, সেই অধিকার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই কার্পন্য করবে না। আমরা যে ধর্মেরই হই না কেন আমাদের পরিচয় আমরা একই দেশের এবং একই সমাজের মানুষ। আমাদের মধ্যে যেন ভেদাভেদ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই সাথে তিনি মুক্তির বন্ধনে আবদ্ধ থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে তিনি সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ভাব বিনিময় করেন এবং একসাথে গোলটেবিল বসে ফলমূল ও মিষ্টান্ন গ্রহণ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে বিএনপি নেতার ওপর হামলায় ৫ জন গ্রেপ্তার প্রশংসায় ভাসছেন ওসি আশিকুর রহমান

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশ ও ডাকাত দলের গোলাগুলি ; পুলিশসহ আহত-২, আটক ৫

ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ৭০০ জনকে আটক করেছে ইরান

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ

প্রফেসর ড. মো. জিল্লুর রহমানের ইন্তেকালে পবিপ্রবির গভীর শোক

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব, সম্পাদক সাব্বির

বেরোবি উপাচার্যের সাথে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভারত-পাকিস্তান সংঘাত আমি ঠেকিয়েছি, নোবেল প্রাপ্য আমার: দাবি ট্রাম্পের

উচ্চ রক্তচাপ কমাতে ও হার্টের জন্য উপকারী নাপা শাক কেন এত জনপ্রিয়!

বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির নতুন কমিটি গঠন