বুধবার, 5 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সড়ক দুর্ঘটনায় আহত সার্জিস

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৫৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শিশু প্রাইভেট কারের সামনে দিয়ে দৌড় দেয়ার ফলে দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছেন।

 

বুধবার (৫ ফেব্রুয়ার) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

 

হাসপাতালে নিয়ে বিশ্ববিদ্যালয়ের একুশে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সারজিস আলম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে গাড়ি নিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন।

 

ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেট কার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন।

বিশ্ববিদ্যালয়ের একুশে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, ‘সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাঁ চোখের পাশে কেটে গেছে। এ ছাড়া মাথায় আঘাত লেগেছে।’

 

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, তবে চোখে ও মাথায় গুরুতর কোনো সমস্যা নেই। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত সারজিস আলম ঢামেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে চিকিৎসকের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, তার অবস্থা গুরুতর নয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বৈশাখের রঙে রঙিন ডিআইইউ, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব উদযাপন

সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণধর্ষণ, আটক ২

আঠারো বছর সাফল্যের পথে পাবিপ্রবি

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

তাড়াশে ট্রিপল মার্ডারের আসমী রাজিবের মৃত্যুদণ্ড

যবিপ্রবি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিক্ষার্থীদের উদ্দীপনায় উদ্ভাসিত সোহরাওয়ার্দী কলেজের নবীন বরণ অনুষ্ঠান

যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের ৬ষ্ঠ ও ৭ম তলা উদ্বোধন এবং অন্তঃহল ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবিতে সিওয়াইবির তদারকি

দেশে এবারই প্রথম ‘কৃষক দিবস’ পালিত