শনিবার, 8 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকৃবি ডিবেটিং সোসাইটির রজতজয়ন্তী পালন ও নবীববরণ

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:২৪ পূর্বাহ্ন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (এসএইউডিএস) আজ (৯ ফেব্রুয়ারি) উদযাপন করল তাদের ২৫ বছর পূর্তি ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান। ২০০০ সালের এই দিনে যাত্রা শুরু করা সংগঠনটি একাধারে নিজেদের গৌরবময় পথচলার রজতজয়ন্তী পালন করল এবং নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল।

 

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ। বেলুন উড়িয়ে ও র‍্যালির মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, সংগঠনের শিক্ষক উপদেষ্টা, সাবেক ও বর্তমান বিতার্কিকরা।

 

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং নবীনদের যুক্তিবাদী মানসিকতা বিকাশে ডিবেটিং সোসাইটির ভূমিকার কথা বলেন। সংগঠনের এলামনাইরা তাদের স্মৃতিচারণ করেন এবং বিতর্কচর্চার মাধ্যমে কিভাবে তারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে দক্ষতা অর্জন করেছেন, সে অভিজ্ঞতা নবীনদের সঙ্গে ভাগ করে নেন।

 

ডিবেটিং সোসাইটির মডারেটর তাজুল ইসলাম তুহিন নবীনদের স্বাগত জানিয়ে বলেন, “ডিবেটিং সোসাইটি কেবল যুক্তিতর্কের মঞ্চ নয়, এটি আত্মবিশ্বাস গড়ার, চিন্তাকে শানিত করার এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ।” একইসঙ্গে আসন্ন ৫ম শেরেবাংলা কাপ বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

রজতজয়ন্তী উপলক্ষে একটি প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়, যেখানে মুখোমুখি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। বিতর্কের মোশন ছিল “এই সংসদ মনে করে ছাত্রদের একটা নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত”। বিতর্ক শেষে অতিথিরা অংশগ্রহণকারী বিতার্কিকদের ধন্যবাদ জানান এবং বিতর্কচর্চার মাধ্যমে যুক্তিবাদী ও বিশ্লেষণধর্মী মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিবেটিং সোসাইটিতে বরণ করা হয়। “মুক্ত চর্চায় বিকশিত হবো আমরা”—এই স্লোগানকে সামনে রেখে নবীনদের নিজেদের দক্ষতা ও চিন্তাশক্তি বিকাশে ডিবেটিং সোসাইটিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

এভাবেই যুক্তির মশাল হাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে প্রত্যাশা নবীন শিক্ষার্থীদের। 

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে জাতীয় “খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য” বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবি’তে আন্দোলনের তোপে ছাত্রদলের কেন্দ্রীয় তিন নেতা, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধে অনড় সাধারণ শিক্ষার্থী

বাকৃবির হেলথ কেয়ারে নিম্মমানের স্বাস্থ্যসেবা, ক্ষোভ শিক্ষার্থীদের

আর, এম, পির অভিযানে গ্রেপ্তার ১৯ জন

ইসরায়েলে টানা তৃতীয় আঘাত, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি খোমেনির

যবিপ্রবিতে এআইএস ক্লাবের নতুন কমিটি গঠন

হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা,  যুবক আটক

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে মৎস্য অধিদপ্তরের ৩৯৫ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ

যবিপ্রবির আইসিটি সেলের পরিচালক হলেন ড. মো: ফরহাদ বুলবুল