রবিবার, 9 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাঁচবিবিতে পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫ - ১১:৩৯ অপরাহ্ন

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
হাজার বছরের গ্রামবাংলার সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী শীতের পিঠা-পায়েস, রস-পিঠা, পুলি, নাড়ু ও বড়া ইত্যাদি। শীতকালের এগুলো খাবার লোকজ ঐতিহ্য ও নারী সমাজের শিল্প নৈপুণ্যের একটি কাজ। প্রতিবছর শীতে গ্রামবাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা পুলির উৎসব। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেষপ্রান্ত আওলাই ইউনিয়নের ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরী বিভিন্ন রকমের গ্রাম বাংলার বাহারী শীতের এসব খাবার দিয়ে পিঠার স্টল সাজিয়েছে। রবিবার সকাল ১১ টায় পিঠা উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল হক, প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক মোছাঃ আফরোজা খানম চৌধুরী, মনিং-সান কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, স্থানীয় বিএনপি নেতা এস এম রেজাউন নবী, মোঃ আমিনুল ইসলাম (কাজী), স্থানীয় ব্যবসায়ী আব্দুল কাদের সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক‌ই পরিবারের তিনজনের

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও নতুন উদ্যোগ উদ্বোধন বিষয়ক সভা অনুষ্ঠিত

স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়ার পথচলা শুরু

কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কুবিতে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন কর্মসূচী

তাড়াশে বালিশ চাপা দিয়ে হত্যাচেষ্টা, আটক ১

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারসহ তিন দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মনরোগ বিশেষজ্ঞ রাখার দাবি

পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭

তাড়াশে অবৈধ মাটি ট্রাক্টরে পরিবহন করায় রাস্তার বেহাল দশা