শনিবার, 2 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ২ নভেম্বর ২০২৪ - ২:৫৫ পূর্বাহ্ন

জাঁকজমকপূর্ণভাবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৭টায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে পূজার সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পূজা চলাকালীন শ্যামাসঙ্গীত পরিবেশনার আয়োজন করা হয়।

পুরাণ মতে, কালী দেবী দুর্গারই অপর এক শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা শক্তির পূজা ও শক্তির আরাধনা। জগতের অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম্য। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্যা মা, তারা মা, চামুণ্ডা, ভদ্রকালী, মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস সহ প্রমুখ শিক্ষকবৃন্দ।

পূজার অঞ্জলি শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। উল্লেখ্য, পূজায় সনাতনী পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সাবেক কাউন্সিলর মতি ৩ মামলায় ৭ দিনের রিমান্ডে

নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত, ক্লিনিকে ভর্তি

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা

নড়াইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিম গ্রেফতার

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

আল্লাহর ঘরে দাঁড়িয়ে সেলফি-ভিডিও নয়; হজ হোক খালিস ইবাদতের সফর

ডিআইইউতে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেকৃবিতে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নড়াইলে দুই কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার 

রাবির আবাসিক হলগুলোতে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল