সোমবার, 24 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঢাকার বুকে একখণ্ড দিনাজপুর: মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ২৪ মার্চ ২০২৫ - ১০:৩৪ অপরাহ্ন

ঢাকা, ২৪ মার্চ ২০২৫: রাজধানী ঢাকায় বসবাসরত দিনাজপুরবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: মতিউর রহমান। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুর জেলা উত্তরের শহীদ সালাহউদ্দিনের ছোট মো: আবু জুবায়ের। আলোচনায় বক্তারা ঢাকায় বসবাসরত দিনাজপুরের মানুষদের মাঝে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেন।

তারা জানান, ভবিষ্যতে দিনাজপুরবাসীদের নিয়ে আরও নানা উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে এই সম্প্রদায়ের সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে নিজেদের উন্নতি নিশ্চিত করতে পারেন। অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মতবিনিময় শেষে সবাই একসঙ্গে ইফতার করেন এবং আগামী দিনগুলোতে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই আয়োজনের মাধ্যমে ঢাকার বুকে দিনাজপুরের সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধন আরও সুদৃঢ় হলো। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও জানান আয়োজকরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

‎১০ জুলাই মাভাবিপ্রবিসাসের ‘কালো দিবস

বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু

নিষেধাজ্ঞার কারনে ভারত ই বেশি ক্ষতিগ্রস্ত হবে

নিষেধাজ্ঞার কারনে ভারত ই বেশি ক্ষতিগ্রস্ত হবে

সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণধর্ষণ, আটক ২

হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিক নির্যাতনের অভিযোগে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক বদলি

ভুয়া মেজর পরিচয়ে বিয়ে, প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

কলেজ গেটের ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে শেকৃবি শিক্ষার্থীদের স্বস্তি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রাকিবুল ইসলাম ও রাহাত হাসান

রাতে অরক্ষিত থাকে জামালপুর বিশ্ববিদ্যালয়; কাজে এসে ঘুমান নিরাপত্তাকর্মীরা