শুক্রবার, 4 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঈদের ছুটিতেও নাগেশ্বরীতে চালু পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ - ৯:২১ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। ছুটির দিনগুলোতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি সেবা অব্যাহত রেখেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোদাব্বের হোসেন এবং সহকারী পরিচালক (সিসি) ডা. মনজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতির মতো গুরুত্বপূর্ণ সেবা চলমান রয়েছে।

সূত্র জানায়, গত ২৮ মার্চ ২০২৫ থেকে শুরু হওয়া ঈদের ছুটির মধ্যেও বেশ কয়েকটি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এ ছাড়া সেবা গ্রহীতাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা প্রদান করা হচ্ছে। এসব সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে।

সেবা নিতে আসা অনেকেই জানিয়েছেন, ঈদের মতো দীর্ঘ ছুটির মধ্যেও জরুরি স্বাস্থ্যসেবা পেয়ে তাঁরা খুবই সন্তুষ্ট। এ সময় স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন বলেও জানান তারা।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও এসব জরুরি সেবা পেয়ে উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

রাবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮৬ শতাংশ

গোবিপ্রবি’তে শিক্ষকদের গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

আকাশে লক্ষ তারা, বিয়ের বাজারে আমিই সেরা,নববর্ষে ভিন্নধর্মী আয়োজনে জাবিপ্রবি

হাবিপ্রবিতে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

বুটেক্সে হল ফেস্ট উদযাপন হবে ১৬ ডিসেম্বর

যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের নেতিবাচক প্রতিক্রিয়া

বিমান আছড়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজ ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

ইরানে বাংলাদেশি কূটনীতিকের বাসায় ইসরায়েলি হামলা

মাভাবিপ্রবিতে ‘পর্দা কর্ণার’ স্থাপনের দাবি, প্রশাসনের দৃষ্টিপাত চান নারী শিক্ষার্থীরা