বৃহস্পতিবার, 17 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ - ৭:০৯ অপরাহ্ন

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদকে (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার বেহেস্তী রহমান ঈদ জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলীর ছেলে। জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা তিনি। বেহেস্তী রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী অন্য মেয়ের সাথেও প্রেম করতেন। বিষয়টি জানার পর দুইজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়।

গত ৫ জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয়। এরপর বেহেস্তী ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে ওই মেয়েকে কল করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বলেন। এতে ওই মেয়ে অসম্মতি জানায়। এরপর গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই মেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে রংপুর সমিতির ইফতার মাহফিলে ৫০০ জনের অংশগ্রহণ

পবিপ্রবি বন্ধুসভার নেতৃত্বে অপূর্ব গোমেজ এবং ফারাহ্ রকিব তৃণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বাস্থ্যসেবার উন্নয়নে এ্যাম্বুলেন্স প্রদান

বাগমারায় টিউবওয়েল থেকে বাহির হচ্ছে গ্যাস

ময়মনসিংহ থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ

রঙিন মুলার সম্ভাবনা: কৃষি গবেষণায় বাকৃবির নতুন মাইলফলক

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ 

অভয়নগরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের ১৩ পরিবার পাশে দাড়িয়েছে যশোর জেলা জামায়াত

জেএনইউসিসি উদ্যোগে ‘ম্যাপিং আউট ইউর ডিসিশন’ শীর্ষক সেমিনার আয়োজন