বৃহস্পতিবার, 26 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা

প্রতিবেদক
Humayun Kabir
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ - ১১:৩৩ পূর্বাহ্ন

২৫ জুন (বুধবার) সকাল ১০ ঘটিকায় বরিশাল সদর উপজেলার চরবারিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে গেটকা প্রকল্পের লোকমোর্চা গঠন সভার আয়োজন করা হয়।

সভার প্রম্ভাবিক আলোচনায় ইউপি চেয়ারম্যান জনাব শাহআলম বক্তৃতা রাখেন। এছাড়াও মান্থা সম্প্রদায়ের প্রতিনিধি ছকিনা বিবি বলেন, আমরা নদীতে থাকি, নদীতে বাস করি এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আমাদের জীবনব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আমাদের জীবনমান উন্নয়নে আমরা এনএসএস (NSS)-এর কাছ থেকে সহায়তা কামনা করি।

স্থানীয় যুবপ্রতিনিধি আ. হক বলেন, আমরা আশা করি, যুবক ও নারীদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে ক্যাপাসিটি ডেভেলপ (ক্ষমতা বৃদ্ধির) সুযোগ সৃষ্টি করা হবে। এ ধরনের উদ্যোগ আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

ইউনিয়ন পরিষদের একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, আমার এলাকার অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন এবং তারা দুর্যোগ মোকাবেলার কার্যকর কৌশল সম্পর্কে সচেতন নন। আমি এনএসএস-এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং চাই আমার এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি হোক এবং নারীর প্রকৃত অর্থে ক্ষমতায়ন হোক। এ লক্ষ্যে এনএসএস-এর সহায়তা প্রত্যাশা করছি।

সাবেক ইউপি চেয়ারম্যান বলেন, আমি এনএসএস-এর এই প্রকল্পের সফলতা কামনা করি। আমার এলাকার মান্থা সম্প্রদায়, নারী ও যুবদের ক্ষমতায়ন ও বিকাশের জন্য কাজ হোক—এই আশা রাখি। সবাই যেন ন্যায্য অধিকার ও প্রাপ্য সুবিধা পায়, এটাই আমাদের প্রত্যাশা। আমি তাদের সকল কাজে সর্বাত্মক সহায়তা প্রদানে সচেষ্ট থাকবো এবং এনএসএসকে ধন্যবাদ জানিয়ে আজকের সভার সমাপ্তি করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” কর্মশালা

নড়াইলে টমেটো চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন কৃষক

হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা,  যুবক আটক

‘আমাদের দেশে ফসল উৎপাদনে সার ব্যবহারের প্রবণতা বেশি’ – বাকৃবির কৃষি অনুষদের ডিন

বাকৃবিতে সপ্তাহে প্রায় ৬ লক্ষাধিক টাকার সিগারেট বিক্রি হয়

কুবিতে আয়োজিত অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-র ফাইনাল ১০ মে

সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে সঠিক মান বজায় রাখার নির্দেশ বাকৃবি ভিসির

দূষণমুক্ত ন্যায্য নগর গঠনে নবায়নযোগ্য শক্তির ভূমিকা বিষয়ক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ।। প্রতিবাদে ঝাড়ু  মিছিল

জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়েছে জামাতের আমীর