মঙ্গলবার, 31 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সোহরাওয়ার্দী কলেজের ২০২৪: সংগ্রাম, সংকট, সমাধান

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ - ১১:১৯ অপরাহ্ন

২০২৪ সাল প্রায় সকলের জন্যই ভিন্ন রকমের অভিজ্ঞতা সৃষ্টি  করেছে। তাই ব্যতিক্রম সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজও ছিল না । সোহরাওয়ার্দী কলেজের জন্যও সংগ্রাম, সংকট ও সমাধানের বছর ছিল ।

১১ ফেব্রুয়ারি ২০২৪

সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সম্পাদক অধ্যাপক মো. মোতালিব হোসেন ও যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক এএমএম মেহেদী হাসান নির্বাচিত হয়।

২১ শে ফেব্রুয়ারি ২০২৪

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সোহরাওয়ার্দী কলেজে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়। কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে শিক্ষার্থী ও শিক্ষকদের শ্রদ্ধাঞ্জলি প্রদান।

৮ মে ২০২৪

১৮ বছর পর ১৬৬ সদস্য বিশিষ্ট কমিটি পায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল। যেখানে সভাপতি হিসাবে দ্বায়িত্ব পেয়েছেন জসিমউদদীন এবং সাধারণ সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম রুবেল। এর আগে ১৭ বছর পর ২০২৩ সালে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়।

২৯ মে ২০২৪

সোহরাওয়ার্দী কলেজের বাংলা ও ইংরেজি বিভাগের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে ”রবীন্দ্র-নজরুল জয়ন্তী” পালন করা হয়। হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল শিরোনামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ। 

৯ই জুন ২০২৪

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস) এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৯ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে।

৪ই জুন ২০২৪

সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

১০ জুলাই   ২০২৪

২০২৪ সালের ১ জুলাই সৃষ্টি হওয়া একটি সংগঠন যার নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মূলত এটি হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। ২০২৪ সালে বাংলাদেশে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে এটি গঠিত হয় এবং এটি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়, যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়। এ আন্দোলনকে সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

১৮ জুলাই ২০২৪

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদী। হাসান মেহেদী সোহরাওয়ার্দী কলেজের ডিগ্রির সাবেক শিক্ষার্থী ছিলেন।

১১ আগস্ট ২০২৪

গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের পটপরিবর্তনের পর সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবীর পদত্যাগ করেন। ক্যাম্পাসের বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত থাকা ও কলেজের শিক্ষার মান এবং অবকাঠামোর উন্নয়ন না করে একচ্ছত্র আধিপত্য বিস্তার ও অপরাজনীতি বন্ধ করতে না পারার ব্যর্থতার দায় মাথায় নিয়ে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করেন তিনি।

২৭ আগস্ট ২০২৪

দেশের বৃহত্তর কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর আকস্মিক বন্যায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১২টায় সোহরাওয়ার্দী কলেজ থেকে বন্যার্তদের জন্য শুকনা খাবার, শিশুর খাবার, মোমবাতি, খাবার স্যালাইন, নাপা ট্যাবলেট, নারীদের জন্য স্যানিটারি প্যাড, পুরাতন জামা কাপড় নিয়ে যাত্রা করে দুইটি মিনি ট্রাক। জানা যায়, একটি ট্রাক কুমিল্লা ও ফেনীতে এবং অপর একটি ট্রাক ঢুকবে নোয়াখালীতে। 

৯ সেপ্টেম্বর ২০২৪

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহরাওয়ার্দী কলেজের নতুন অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়ের নাম। তিনি পূর্বে ফরিদপুরে সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

৮ অক্টোবর ২০২৪

ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গজল, হামদ, কাওয়ালি সংগীত, দেশাত্মবোধক গান ও লালন – বাউল গান পরিবেশন করেন আগত শিল্পীরা।

২১ অক্টোবর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সম্মান (প্রথম বর্ষ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এদিন একযোগে সোহরাওয়ার্দী কলেজের ১৭ টি বিভাগের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৪ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ তিন মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা গেছে, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ। তার কপালের ঠিক মাঝ বরাবর গুলি লাগে। এমন অবস্থায় প্রায় দুই থেকে তিন ঘণ্টা তিনি রাস্তায় পড়েছিলেন।

২৪ নভেম্বর ২০২৪

ভুল চিকিৎসায় সহপাঠীর মৃত্যুকে কেন্দ্র করে সুপার সানডে ঘোষণা দিয়ে রাজধানীর ৩৫ টি কলেজের শিক্ষার্থীরা পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল, কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রথম বর্ষের পরীক্ষা চলমান ছিল। আকস্মিক এই আক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সোহরাওয়ার্দী কলেজ। সোহরাওয়ার্দী কলেজের প্রতিটি বিভাগ, অফিসরুম, বিভাগীয় প্রধানের কার্যালয় ও গবেষণাগারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। টাকার হিসেবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ কোটি টাকা বলে জানায় কলেজ প্রশাসন। 

২৪ নভেম্বর ২০২৪ মেগা সানডে ঘোষণা করে ব্যাপক হামলা লুটপাট এবং ভাংচুর চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ প্রায়ই ২৫/৩০ টি কলেজের শিক্ষার্থীরা এতে কলেজের প্রায়ই ৩০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়। এবং শিক্ষার্থী সাংবাদিক সহ আহত হয় বেশ কয়েকজন। 

২৫ নভেম্বর ২০২৪

কলেজের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মেগা মানডে ঘোষণা দেয় কবি নজরুল, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এবং হামলা এবং ভাঙচুরের জবাবে তারাও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায়। এতে আবারও ড. মাহবুবর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সহ আশেপাশের ভাড়াটিয়া লোকদের হাতে আহত হয় কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের বেশ কিছু শিক্ষার্থী। 

১ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষার মধ্যদিয়ে কার্যক্রম ফিরতে শুরু করে সোহরাওয়ার্দী কলেজ।

১৬ ডিসেম্বর ২০২৪

সোহরাওয়ার্দী কলেজে যথাযথ মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বর্ষ উদযাপন করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোর জেলা বিএনপির নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের উৎসবের আমেজ, ৫টি পদে তফসিল ঘোষণা

জবিস্থ নাটোর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আকাশ-মিঠু

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মিরাজ, বেলাল, ইয়াসির

প্রফেসর ড. মো. জিল্লুর রহমানের ইন্তেকালে পবিপ্রবির গভীর শোক

জাককানইবি উপচার্যের নামে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার চেষ্টা

আ.লীগ পন্থি অধ্যাপককে প্রো-ভিসি চায় না শিক্ষার্থীরা, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি

বিজ্ঞান একাডেমির স্বর্ণপদক পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

পূর্বাচলে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, নিরব ভূমিকায় প্রশাসন

যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু