বুধবার, 22 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববির শীতের সকালের গল্প : চায়ের কাপে বন্ধুত্ব

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ - ১১:২৮ পূর্বাহ্ন

আমাদের  হয়তো মান্নাদের কফি হাউজ নেই, কিন্তু ববির শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে ভোলা রোডের সেই মামুন মামার দোকানটিই আমাদের স্বপ্নগাঁথার উঠোন। শীতের সকালে, কুয়াশা মোড়া চারপাশে মামুন মামার চায়ের কাপ থেকে উঠে আসা ধোঁয়া যেন জীবনের ক্লান্তি গুলোকে উড়িয়ে নিয়ে যায়। বন্ধুদের হাসি, কৌতুক, আর স্বপ্নের টুকরোগুলো মিলেমিশে এখানে একটা ভিন্ন জগৎ তৈরি করে।

এখানে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক অনন্য আবেগ নিয়ে ঘেরা। চায়ের কাপে চুমুক দেওয়ার সময় মনে হয়, এমন সময় তো চিরকাল থাকবে না। হয়তো বন্ধুরা একদিন হারিয়ে যাবে নিজ নিজ জীবনের জটিল বাঁকে। মামুন মামা তখনও হয়তো চা বানাবেন, ভোলা রোড তখনও তেমনি থাকবে, কিন্তু সেই চেনা মুখগুলো থাকবে না।

ভাবতে গেলে বুকটা হালকা কেঁপে ওঠে এ জীবনের প্রতিটি অধ্যায় কত অল্প সময়ের জন্য! এ চায়ের দোকানে গড়ে ওঠা প্রতিটি গল্প যেন আমার হৃদয়ে লেখে এক অনন্ত উপাখ্যান। হয়তো একদিন কর্মজীবনের ব্যস্ততার ভিড়ে আমি নিজেও হারিয়ে যাব, কিন্তু সেদিনও হয়তো মনে পড়বে, ভোলা রোডের মামুন মামার সেই গরম চা আর কুয়াশা মোড়া সকালগুলো।

মান্নাদের “কফি হাউজের সেই আড্ডাটা” গানের মতোই একদিন হয়তো এসব গল্প শুধু স্মৃতির ভাঁজে বন্দী হবে। কিন্তু আজকের এই সকালে, চায়ের ধোঁয়ার ভেতর দিয়ে আমি যে জীবনের গল্প লিখছি, তা হয়তো চায়ের কাপে জমে থাকা আমার সেরা অধ্যায় হয়ে থাকবে। জীবন হয়তো একদিন থমকে দাঁড়াবে, কিন্তু এই ভোলা রোড, মামুন মামার দোকান আর আমাদের এই চা আড্ডা এগুলো স্মৃতির মণিকোঠায় চিরজাগরুক থাকবে।

তিথী রানি শীল, ইংরেজি বিভাগ( ১৩তম আবর্তন)

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খানসামায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

হবিগঞ্জ মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে জেলা ছাত্রদলের মানববন্ধন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হোসাইন আল মামুন

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অর্ধেক উপস্থিতি

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ

যবিপ্রবির ইইই ক্লাবের নেতৃত্বে আহাদ হোসেন নিবীড় ও জাহিদুল ইসলাম শান্ত

ইবি ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে ভবন-হলসমূহের নাম পরিবর্তন ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ

পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের গরীব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ

পাবিপ্রবিতে বহ্নিশিখার সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন