মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্রলীগের নেতা কাজল গ্রেফতার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ১০:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের জেলা  কমিটির যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কাজলকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে ফতুল্লার কোতালের বাগ মাদ্রাসা মাঠ থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত কামরুল ইসলাম কাজল ফতুল্লা থানার কোতালের বাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কোতালের বাগ মাদ্রাসা মাঠ থেকে কাজলকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কামরুল ইসলাম কাজলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চালককে নির্যাতনের কারণে ওসি সহ ১৫ পুলিশের নামে মামলা

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের মৃত্যুতে শোকসভা ও দোয়া

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রাণপুরুষ মাওলানা মোহাম্মাদ আলীর প্রয়াণদিবস উপলক্ষে সরকারি এম এম আলী কলেজে আলোচনা সভা 

যবিপ্রবি রোবো সোসাইটির নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুল লতিফ

প্রচলিত আইনব্যবস্থায় বিচারক হ‌ওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান

পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয় তালাবদ্ধ করলেন ববি শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) কর্তৃক নবীন বরণ ও ইফতার মাহফিল

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান

১৮ বছর পর চট্টগ্রামের প্যারেডে অনুষ্ঠিত হবে তাফসির মাহফিল: