সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণকারী ছয়টি প্রতিষ্ঠানকে তিন লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (২ ফেব্রুয়ারি) অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১১(খ) ধারা লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারার আওতায় প্রধান এন্টারপ্রাইজ, আব্দুল্লাহ এন্ড সন্স, মেসার্স কাজী এন্টারপ্রাইজ, তোকা ট্রেডার্স, মেসার্স মিশু এন্টারপ্রাইজকে ৫০ হাজার করে এবং মেসার্স পিয়াস এন্টারপ্রাইজকে  ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কারিশমা দেখাচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র “কাসেম বাসির” আতঙ্কে আমেরিকা-ইসরায়েল

নাগেশ্বরী উপজেলা বিএনপি সভাপতি সড়ক দুর্ঘটনায় আহত, ক্লিনিকে ভর্তি

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও নানা আয়োজনে ডিআইইউসাস ফ্যামিলি ডে-২০২৫ উদযাপন

যশোরে ধর্ষণের অভিযোগে নাজনীন নাহার তিশার সংবাদ সম্মেলনে বাঁধনের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা দাবি

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নতুন কমিটি প্রকাশ করলো নজরুল বিশ্ববিদ্যালয়ের মেসডা

বিএনপিতে অনুপ্রবেশ রোধে কঠোর নির্দেশনা দিলেন অধ্যাপক মামুন মাহমুদ: “ফ্যাসিস্টদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই

নানাবিধ আয়োজন বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

পাবিপ্রবিতে বহ্নিশিখার সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

ব্যতিক্রমী আয়োজনে ইবি সিআরসির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন