সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জে ২১ মামলার পলাতক আসামি ডাকাত সাদ্দাম গ্রেপ্তার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:১৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন ২১ মামলার পলাতক আসামি ও কুখ্যাত ডাকাত সর্দার মো. সাদ্দাম হোসেন (৪২)।

 

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত মো. সাদ্দাম হোসেন সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক এবং অন্যান্য অপরাধে মোট ২১টি মামলা রয়েছে। এছাড়া, তার নামে একাধিক ওয়ারেন্টও ছিল।

 

গ্রেপ্তারের পর তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৮১ শতাংশ

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত গ্রেফতার

যশোরে মহরমের তাৎপর্য ও আশুরার শোককে গভীর শ্রদ্ধার স্মরণ করে মানববন্ধন কর্মসূচি পালিত

হাবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত

সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত: রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বহিষ্কার

মাভাবিপ্রবিতে Accounting Football Championship 2024-এ ৩-১ গোলে অদম্যকে হারিয়ে দুর্বিনেয় চ্যাম্পিয়ন

ঢাবির আরবি ভাষা ও সংস্কৃতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বুটেক্সে ১১ শিক্ষকের পদোন্নতি, ৯ অধ্যাপক ও ২ সহযোগী অধ্যাপক

পাবিপ্রবিতে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত

যবিপ্রবির ডিন’স কমিটির নতুন আহ্বায়ক ড. মো. জাফিরুল ইসলাম