বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ, আটক ২

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বিশেষ অভিযানে ৭ হাজার ৫০ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে পুলিশ। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জে ফায়ার সার্ভিসের সামনে অভিযানের সময় একটি ট্রাক আটক করে চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে একটি ট্রাকে অভিযান চালানো হয়। তল্লাশিতে ৭ হাজার ৫০ কেজি অবৈধ পলিথিন পাওয়া যায়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পলিথিন পরিবহণের কোনো বৈধ অনুমতি ছিল না।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ চরমাছুয়া গ্রামের মান্নানের ছেলে চালক এনামুল হক, একই জেলার সদর উপজেলার বেপারী বড় স্টেশন ক্লাব রোডের চালকের সহকারী  মো. মাসুদ (১৯)।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টি আই নাঈম সিদ্দিকী বলেন, “এটি আমাদের জন্য একটি বড় সাফল্য। পরিবেশ রক্ষায় অবৈধ পলিথিন পরিবহণ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন

শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবিতে প্রধান ফটকের সংস্কার

যবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধিদের ক্যাম্পেইন

যবিপ্রবিতে পর্দা উঠলো ইইই বিভাগের কনফারেন্স কার্নিভাল

হলে মাদকসেবিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যবিপ্রবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল

ব্যতিক্রমী উদ্যোগে বিজয় উৎযাপন বশেফমুবিপ্রবি চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের

ঈদের পরদিন বন্ধুদের সাথে ঘোরা হলো না ইবির সাবেক শিক্ষার্থী শোভনের

নাগেশ্বরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলা : ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিল

দখলে-দূষণে অস্তিত্ব সংকটে  চুনারুঘাটের চন্দনা খাল