সোমবার, 24 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জমি নিয়ে দ্বন্দে কৃষককে অপহরণের অভিযোগ

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
সোমবার, ২৪ মার্চ ২০২৫ - ১০:৩২ অপরাহ্ন

যশোরের শার্শা উপজেলায় জমি নিয়ে দ্বন্দের জের ধরে এক কৃষককে অপহরণ করার অভিযোগ উঠেছে। জমি দখলে বাঁধা দেয়ায় মারপিটের পর অপহরণের ৫ ঘণ্টা পর রাস্তার ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

সোমবার (২৪ মার্চ) শার্শা উপজেলায় রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শার্শা থানায় অভিযোগ দায়ের করে ভুক্তযোগীর ছেলে শামীম রেজা। আহতরা হলেন, রুদ্রপুর গ্রামে আহম্মদ আলী সর্দারে ছেলে শাহাবুদ্দীন, শাহাবুদ্দীনের স্ত্রী শাহানাজ খাতুন ও তাদের মেয়ে রোকেয়া খাতুন।

অভিযোগের ছেলে শামীম রেজা উল্লেখ্য করেছেন, সোমবার সকালে বসতবাড়ীর জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করে আওয়ামী লীগের সন্ত্রাসী আশরাফ উদ্দিন ও তার শ্যালক কালু মিয়া। আমার পিতা বাঁধা দিতে আসলে বাঁশ দিয়ে আঘাত করে এবং আমার পিতার হাত ভেঙ্গে ফেলে। তারা আবার দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবার দিকে তেড়ে আসলে আমার মা এবং বোন বাঁধা দিতে গেলে তাদেরকেও মারপিট ও জখম করে। আমার আহত পিতাকে ঘরের মধ্যে জিম্মি করে রাখে এবং ঘর থেকে বের হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এমনকি ডাক্তারের কাছেও নিতে দেয় না। অতঃপর প্রায় ২ ঘণ্টা পর হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসী আশরাফ উদ্দীনের শ্যালক কালু মিয়া আমার বাবাকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। খোঁজ খবর করে পাওয়া যায়নি। প্রায় ৫ ঘন্টা পর অপরিচিত এক নম্বর থেকে ফোন করে জানান, আমার বাবা রাস্তার উপরে পরে আছে। পরে স্থানীয়দের সহযোগিতা আমার বাবাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।

শামীম রেজা আরও বলেন, হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসী আশরাফউদ্দিন, তার শ্যালক কালু মিয়া নির্বাচনের সময় বোমাবাজি করতো। এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে রাখত যাতে কেউ ভোট না দিতে যায়। কালু মিয়ার কাছে সব সময় অস্ত্র থাকে। এবিষয়ে আশরাফ উদ্দিনকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, তদন্ত করে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে। দোষিকে সার দেয়া হবে না।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু, লাঞ্ছিত চিকিৎসক

বাকৃবি ডিবেটিং সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

নেওয়াশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবিতে ইউনিস্যাব’এর উদ্যোগে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’ অনুষ্ঠিত

নানা কর্মসূচিতে যবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বুয়েটে ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের জাগরণ

ডিআইইউ’র উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

শিশুর মর্মান্তিক মৃত্যু: ছাদ থেকে পড়ে প্রাণ হারালো এক অবুঝ প্রাণ

ময়মনসিংহে সাহিত্যে সংসদ মঞ্চ উচ্ছেদ করায় কবি সাহিত্যকদের ক্ষোভ

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ