শনিবার, 10 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা ও জমি-সংক্রান্ত মামলায় দুইজন গ্রেপ্তার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ১০ মে ২০২৫ - ৬:০৬ অপরাহ্ন

 

 

 কড়িগ্রাম জেলার ঢুষমারা থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলায় (মামলা নং-০২, তারিখ: ১৯ অক্টোবর ২০২৪, ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড) অভিযান চালিয়ে ১০ মে (শনিবার) রাত ২.০০ টায় আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. তারিপুল্লা (৬০), পিতা-মৃত আকমত আলী, মাতা- মোছাঃ তারাফুল নেছা, গ্রাম- চরমুদাফৎ কালিকাপুর, থানা- ঢুষমারা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর অষ্টমীর চর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তাকে রাত ২টায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অপর গ্রেপ্তার ব্যক্তি মো. নূর হোসেন (৬৫), পিতা- মৃত আফাস উদ্দিন, মাতা- মোছাঃ ডালিমন বেওয়া, গ্রাম- ডাটিয়ার চর উত্তরপাড়া, থানা- ঢুষমারা। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তাকে রাত ৩টা ৫০ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। মামলায় গুরুতর ধারাসমূহ অন্তর্ভুক্ত থাকায় পুলিশ বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করছে।

ঢুষমারা থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা মো: আ: রহিম জানান, “আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে পবিপ্রবির  শিক্ষক বরখাস্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে শিক্ষার্থীসহ আহত ১৮

শান্তিগঞ্জে ভোররাতে বাস দুর্ঘটনা, আহত কয়েকজন

বশেমুরবিপ্রবিতে নতুন ছাত্র উপদেষ্টা নিয়োগ

আগামী ২৮ ফেব্রুয়ারি বাকৃবিতে অনুষ্ঠিত হবে ‘সংবাদপত্র অলিম্পিয়াড’

বাকৃবিতে রোভার স্কাউটের দুই দিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত

নাজিরপুরের বৈঠাকাটায় আশার সদস্যদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লবনাক্ত, জলমগ্ন সহিষ্ণু জাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ফুটবল টুর্নামেন্ট দেখতে জনতার ঢল

শিরোনামে সন্তুষ্ট না হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা বাকৃবি প্রশাসনের

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু,ড. ইউনূসের কৃতজ্ঞতা প্রকাশ