রবিবার, 20 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ২০ অক্টোবর ২০২৪ - ৯:০৯ অপরাহ্ন

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সামনে এক র‌্যালি বের করা হয়। এর আগে নিটোর হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বলা হয়, দেশে পঞ্চাশোর্ধ্ব তিনজন নারীর মধ্যে একজন হাড়ের ক্ষয়জনিত রোগে বা অস্টিওপোরোসিসে ভুগছেন। আর এ বয়সের পুরুষদের প্রতি পাঁচজনের মধ্যে একজন ভুগছেন। অস্টিওপোরোসিস একটি নীরব রোগ হলেও এটি সময়মতো শনাক্ত এবং প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনধারা পরিবর্তন করে এই রোগের ঝুঁকি কমানো যায়। 

অস্টিওপোরোসিস দিবসের মাধ্যমে জনসচেতনতা বাড়িয়ে হাড়ের স্বাস্থ্য রক্ষা এবং সুস্থ জীবনের জন্য এগিয়ে আসা জরুরি।

এ ছাড়া ভিটামিন ‘ডি’ ও ক্যালসিয়ামের অভাব হলে অস্টিওপোরোসিস দেখা দিতে পারে। তাই এ রোগের বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

সহযোগী অধ্যাপক ডা. সারোয়ার জাহানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান, অধ্যাপক সরোয়ার ইবনে সালাম, অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ডা. তোফায়েল হোসাইন, অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসাইন, সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীন, সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জহিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াকিল আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. সুবীর হোসাইন, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ডিরেক্টর সেল আব্দুস সোবহান, সেলস ম্যানেজার মো. আশরাফুল হক, সেলস ম্যানেজার জাহিদুল ইসলাম, জোনাল ম্যানেজার মো. জাহিদ হোসাইন, পোর্টপোলিও ম্যানেজার রুহুল মাহবুব, ব্যান্ড ম্যানেজার নাশিদ কামাল লিংকন ও মোহসিনা মাহমুদ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে সাবেক এমপি সুজাতের ওপর হামলা,  যুবক আটক

যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু

রাবির সংগীত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি

“ডিনস অ্যাওয়ার্ড চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে”– বাকৃবি অধ্যাপক বাহানুর

হাবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে গাড়ি চালকের গলা কাটা লাশ উদ্ধার

‘শাহবাগ থেকেই ফ্যাসিবাদ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উত্থান’— শিবির সেক্রেটারি

কুবির সুনীতি শান্তি হলের ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল