বৃহস্পতিবার, 16 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

২০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের মামলার অনুমোদন

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ - ৩:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান এবং তানভীর আহমেদকে আসামি করে প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৫ জানুয়ারি) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, টেলিকমিউনিকেশন্স লিমিটেডের মাধ্যমে এই অর্থ পাচার হয়েছে। তিনি বলেন, ‘‘এই মামলাটি আগামীকাল (১৬ জানুয়ারি) দায়ের করা হবে।’’

তিনি আরও জানান, অনুসন্ধানের সময় বিটিআরসি থেকে পাওয়া রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেড আন্তর্জাতিক ইনকামিং কল আনতে এবং সেবা রফতানি করতে বিটিআরসি থেকে আইজিডব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) লাইসেন্স পেয়েছিল। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন সালমা ওসমান এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।

২০১২ থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত, এই প্রতিষ্ঠান ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫ মিনিট সেবা রফতানি করেছে, যার জন্য ২ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৭৮৬ মার্কিন ডলার অর্জিত হয়েছিল। তবে, উক্ত পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে না এনে পাচার করা হয়েছে, যা মানি লন্ডারিং আইনের আওতায় অপরাধ বলে গণ্য হচ্ছে।

দুদক মহাপরিচালক আরও জানান, শামীম ওসমান ও তার সহযোগীদের সহায়তায় ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকার সমপরিমাণ ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার পাচার করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তি প্রদান

ফ্যাসিবাদী মহলে পবিপ্রবি অধ্যাপকের বিচরণ, আন্দোলনের মুখে ববির ট্রেজারার পদ থেকে অপসারণ

ময়মনসিংহে বাকৃবির টেকনিক্যাল সহায়তায় নিরাপদ ব্রয়লার উৎপাদনের যাত্রা শুরু

বাংলাদেশে চালু হলো গুগল পে, অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা

দিরাই পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ডে আলোচনা সভার ঘোষণা

নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশকৃত দুম্বার মাংস হাসপাতালে পরিবেশন

রূপগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি

সিরাজগঞ্জ রায়গঞ্জে আয়না ঘরের সন্ধান উঠে এলো ভয়াবহ নির্যাতনের কথা