রবিবার, 8 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ৮ জুন ২০২৫ - ৭:২৪ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ৪ জনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া, এ ভাইরাসে আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে কোভিড-১৯ এ মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে। করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জনে দাঁড়িয়েছে।

এদিকে, আজ এক বার্তায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রী সাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এর আগে, শুক্রবার (৬ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বার্তায় জানানো হয়– দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী।

এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বেরুবাড়ি ইউনিয়নে বিএনপির ইট বিতর্ক: এলাকায় চাঞ্চল্য

বিএনপি ও যুবদল সংঘর্ষ, নিহত ১, আহত ৫

ববির প্রথম উপ-উপাচার্য হলেন ঢাবি অধ্যাপক ড. গোলাম রব্বানি

পোরশায় আমের মুকুলে নেই আম, আম চাষীদের মাথায় হাত

বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস: নিরাপদ মা, সুস্থ জাতি গঠনের অঙ্গীকার

রমজান ও পবিত্র ঈদ নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যশোর পুলিশ

রাজশাহীর দুর্গাপুরে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় নুরুজ্জামান লিটন 

আসছে নতুন বছরে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রত্যাশা

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ ও কৃষক নির্যাতন: পতাকা বৈঠকে উত্তেজনা প্রশমনের উদ্যোগ

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ