সোমবার, 30 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাবিপ্রবির ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হলেন নাজমুল হুদা

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৩০ জুন ২০২৫ - ৫:০৯ পূর্বাহ্ন

 

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শরীরচর্চা ও শিক্ষা বিভাগের নতুন ভারপ্রাপ্ত উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা। আগামী ১ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

 

রোববার (২৯ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নূর হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

 

২৬ জুন রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ড. সৈয়দ নাজমুল হুদাকে তাঁর মূল দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা পাবেন।

 

ড. নাজমুল হুদা বর্তমান ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. জাহিদ হাসানের স্থলাভিষিক্ত হবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় এই আদেশ বাতিল করার অধিকার সংরক্ষণ করে বলেও আদেশে উল্লেখ করা হয়।

 

নতুন দায়িত্ব পাওয়ায় ড. সৈয়দ নাজমুল হুদা বলেন, “বিশ্ববিদ্যালয় ক্রীড়া দপ্তরের দায়িত্ব পেয়ে আমি সব শিক্ষার্থীর খেলাধুলা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। আসুন, আমরা সবাই মিলে ক্রীড়াচর্চার মাধ্যমে গড়ে তুলি এক প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ ক্যাম্পাস।”

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ইউজিসির উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

ইসরায়েলি আগ্রাসনের পেছনে গোপন ষড়যন্ত্র, দাজ্জাল আগমনের ছায়া

নাগেশ্বরীতে ইটভাটার দৌরাত্ম্য: শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে পরিবেশদূষণ, প্রশাসনের নীরবতা

দলে ফিরলেন লিটন-নাঈম, চমক নিয়ে শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

সার্বিক পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট হাসিনা দায়ী: জামায়াতের আমির

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য ইউজিসি অর্থায়নে প্রশিক্ষণ

শোকের ছায়া নেমে এসেছে রেজোয়ানের বাড়ীতে

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

৮ম বিশ্ববিদ্যালয় দিবসে হঠাৎ থমকে যায় জমকালো আয়োজন, শিক্ষার্থীদের ক্ষোভ

ই-সিগারেটে বিপদ সংকেত: ব্যবহারে শাস্তি, জানালো ডিআইইউ টিসিআরসি